নারায়ণগঞ্জ । শনিবার
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারনসম্পাদক বাবুল হোসেন (২৫), কাশিপুর হাটখোলা এলাকার আওয়ামীলীগ কর্মী সুমন (৩৭), শাহ আলম (৫৫), দাপা ইদ্রাকপুর এলাকার মহন মিয়া (৩২) ও শিহাচর লালখাঁ এলাকার বাদল (৪০)। সোমবার রাতে ফতুল্লা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।এছাড়াও তারা ফতুল্লায় আতংক সৃস্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।তাদের আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >