নারায়ণগঞ্জ । শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করায় থানায় অভিযোগ

ফতুল্লায় এক ডিস ব্যবসায়ীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির ঘটনায়  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ডিস ব্যাবসায়ী নুর মোহাম্মদ (৪২), বাদী হয়ে নবীনগর এলাকার আব্দুল খালেক এর ছেলে জসিম (৪১), মুসলীম নগর এলাকার নাছিরের ছেলে মোক্তার (৪০), ডালীপাড়া এলাকার সোহেল (৪৩),সহ অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়,ফকির চান বেপারী ছেলে নুর মোহাম্মদ পেশায় একজন ডিস ব্যাবসায়ি। দীর্ঘ কয়েক বছর যাবত তিনি নবীনগর এলাকায় ডিস ব্যাবসা পরিচালনা করিয়া আসছে।অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বিগত দিনে তারা বেশ কয়েক বার ব্যবসায়ী নূর মোহাম্মদ এর ডিস লাইনের তার কেটে এবং মেশিন চুরি করে নিয়ে ৫ লক্ষ টাকা ক্ষতি সাধন করে।

বিবাদীদের এমন কর্মকান্ডের কারন জিজ্ঞেস করিলে তাহারা ব্যবসায়ী নূর মোহাম্মদ কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করে। গত ২৮ অক্টোবর বিবাদীদ্বয় ব্যবসায়ির ব্যাক্তিগত মোবাইল ফোনে কল দিয়া দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

তিনি চাঁদা দিতে অপকরতা প্রকাশ করলে তাকে হুমকি প্রদান করে যে, টাকা না দিলে এই এলাকায় ব্যাবসা করিতে পারবি না

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >