নারায়ণগঞ্জ ।
,

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে রনির প্রতিবাদ

“রনির শেল্টারে ছাত্রলীগ নেতাদের ব্যবসা তুঙ্গে!” শিরোনামে   অনলাইন নিউজ পোর্টাল সময় নারায়ণগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

‎এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত এবং বিতর্কিত করার জন্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশেষ করে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আমার সম্পৃক্ততার যে অভিযোগ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই অভিযোগ একেবারেই অসত্য ও ভিত্তিহীন।

‎মশিউর রহমান রনি বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ ও তথ্য প্রচার করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনের সংশ্লিষ্ট তথ্য পুনরায় যাচাই করে প্রয়োজন হলে সংশোধন বা প্রত্যাহার এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >