নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) হাসান মাতব্বর এর নেতৃত্বে হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ি, ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইস্রাফিল (৫৮), পিতা-মৃত: আফসার উদ্দিন, মাতা-মৃত: রহিমা বেগম, সাং-পূর্ব দেলপাড়া, হাজী মাওলা বক্স জামে মসিজদ সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে ১২/০৯/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২৩:০৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন পূর্ব দেলপাড়া সাকিনস্থ জনৈক মিজানের বাড়ীর মূল গেইটের সামনে রাস্তার উপর হতে ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




