নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি ৭ তলা ভবনের পাশ থেকে মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮)-কে ১০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার পিতার নাম মো. বদিউল আলম এবং মাতার নাম শাহানারা বেগম। তিনি ফতুল্লার ভূইঘর সরদার বাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশের পিসিপিআর যাচাইয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।






