অবশেষে ফতুল্লার কানপুর এলাকার আলোচিত ইয়াবা ব্যবসায়ী ও চাঁদাবাজ আনু গ্রেফতার হয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এক ধরনের আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল। তার গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর প্রত্যাশা, আনু যেন কোনভাবেই জেল থেকে ছাড়া না পায়, এই গ্রেফতারের মাধ্যমে মাদক ও চাঁদাবাজির অপসংস্কৃতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।






