নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) গোলাম ছামদানীর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি শাহিন আলম (৪৫), পিতা: আব্দুল কুদ্দুস, মাতা: সখিনা বেগম, সাং: মুসলিম পাড়া, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর পিসিপিআর যাচাইয়ে আসামির বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





