নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধষ ডাকাতি, বৃদ্ধ বাবার মাথায় কুপিয়ে স্বর্নালংকার টাকা লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির গেইটের তালা কেটে ঘরে প্রবেশ করে শিক্ষকের বৃদ্ধ বাবার মাথায় কুপিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নিয়েছে। বুধবার ভোর ৪টার দিকে ফতুল্লার দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় শিক্ষক আমির হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


শিক্ষক আমির হোসেন জানান, ভোর ৪টায় ৬/৭ জন মুখোশধারী ডাকাত দল বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ঘরে প্রবেশ করেন। এসময় তার বাবা আলী হোসেন (৬৫) তাদের পরিচয় জানতে চায়। তখন ধারালো অস্ত্র দিয়ে আলী হোসেনের মাথায় কোপ দেয়। এতে তিনি ঘরের মেঝেতে পড়ে যায়।

এরপর ডাকাতরা শিক্ষকের মা ফরিদা বেগমের (৫৫) গলা থেকে স্বর্ণের চেইন ও আলমারী খুলে স্বর্নালংকার ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা তাদের ঘরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। এতো সময় আলী হোসেনের মাথার জখমের স্থান থেকে প্রচুর পরিমানের রক্তক্ষরন হয়।

পরে ডাকাতরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক আলী হোসেনের মাথায় প্রায় ২০টি সেলাই দিয়ে চিকিৎসা করেছেন। তিনি আরো জানান, ওই সময় তাদের বাড়িতে তার বাবা মা ছাড়া পরিবারের অন্য কেহ ছিলেন না। লুটে নেয়া স্বর্নালংকার ও টাকার পরিমান হিসেব করে থানায় মামলা করা হবে।


ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে শিক্ষকের বাড়িতে গিয়ে তার বাবা আলী হোসেনের সাথে কথা বলে বুজতে পারলাম এটা ডাকাতি নয়। চুরির মত ঘটনা। ২/৩ জন লোক গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। তেমন কিছু নিতে পারেনি। ধারনা করা হচ্ছে আলী হোসেনের মাথায় কিছু দিয়ে আঘাত করেছে। তারপরও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >