নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পল্লী চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল ভরসা : মহিউদ্দিন

ফতুল্লা জেনারেল হাসপাতাল এন্ড ডক্টরস ডায়াগনস্টিক ল্যাবের চেয়ারম্যান মো. রাফিউল হাকিম মহিউদ্দিন বলেছেন, পল্লী চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল ভরসা। তাঁদের দক্ষতা বৃদ্ধি ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জনস্বাস্থ্যের মানোন্নয়নে বড় ভূমিকা রাখা সম্ভব। ইতিমধ্যেই তারা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি, ফতুল্লা থানা শাখার আয়োজনে পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পল্লী চিকিৎসক মো. জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ আলম, প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মো. মুক্তার হোসেন, বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহ-সভাপতি পল্লী চিকিৎসক আলী আরশাদ, সহ-সভাপতি পল্লী চিকিৎসক শাহ আলম চিশতি, পল্লী চিকিৎসক মো. আফজাল হোসেন, সোনারগাঁও থানা শাখার সভাপতি পল্লী চিকিৎসক হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক পল্লী চিকিৎসক মো. আব্দুর রহিম, কোষাধ্যক্ষ পল্লী চিকিৎসক মো নাজমূল হাসান, রূপগঞ্জ থানা শাখার সহ-সভাপতি পল্লী চিকিৎসক এসএম শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক মো. মফিজুল ইসলাম স্বপনের সঞ্চালনায় ও ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম জুয়েলের তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক মো. জয়নাল আবেদীনের ব্যবস্থাপনায় বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“মানব সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে মহম্মদপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক মোঃ আলী আশরাফ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি, মহম্মদপুর শাখার সভাপতি মোঃ রাজিবুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সোহাইল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে জাকারিয়া শিমুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, সমন্বয়ক খুলনা বিভাগ ও সভাপতি, যশোর জেলা শাখা এবং মোঃ সেলিম, সহ-সমন্বয়ক খুলনা বিভাগ ও সাধারণ সম্পাদক, যশোর জেলা শাখা, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী।অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট শিল্পপতি ডা. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গ্রুপ পরিবার, মানবসেবায় পল্লী চিকিৎসকদের অবদান তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ রাজিবুল ইসলাম উপস্থিত সকল অতিথি, চিকিৎসক, সাংবাদিক ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >