ফতুল্লায় মাদক উদ্ধার করতে গিয়ে চেইন চুরির ঘটনায় মামলা। সেই মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে বন্দী ফতুল্লা মডেল থানার এস আই খায়রুল বাশার….। এদিকে, ফতুল্লা মডেল থানার এস আই খায়রুলের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারের পর থেকে উক্ত থানার অফিসারদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এবং সে সাথে বিরাজ করছে আতংক। এমনকি, অস্ত্র এবং মাদক, অপরাধী, পরোয়ানাভূক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান পরিচালনা করার ক্ষেত্রেও অফিসারদের মধ্যে আতংক লক্ষ্য করা গেছে। এ অবস্থায় ফতুল্লার আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ারও আশংকা করা হচ্ছে। বিষয়টি, জেলা পুলিশের হাই কমান্ড গুরুত্ব সহকারে বিবেচনায় পুলিশ অফিসারদের মনোবল বৃদ্ধি হয় কার্যকর সঠিক সমাধান দিবেন থানায় কর্মরত পুলিশ সদস্যসহ ফতুল্লাবাসী এমনটাই প্রত্যাশা করেন।






