নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ রফিক, বিপিএম এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ১১ জুন, ২০২৬ খ্রিঃ রাত ২০:১৫ ঘটিকা থেকে ২২.৩০ ঘটিকা পর্যন্ত ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র- গুলি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। এই অভিযানে মিস্ত্রিবাগ সাকিনস্থ ধৃত আসামি মিনু, স্বামী-মোঃ হালিম @ ডিব্বা হালিমের বসত বাড়ী হতে আসামি ১. মোঃ মিলন গাজী (৩০) এর হেফাজত হতে একটি পলিথিনের ভিতরে কাগজে মোড়ানো ২৫ পুড়িয়া গাঁজা; ২. আসামি মোঃ জামান খাঁন (৪৩) এর হেফাজত হতে একটি পলিথিনের ভিতরে কাগজে মোড়ানো ২০ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোসাঃ মিনু বেগম (৪৫) এবং পলাতক আসামি মোঃ হালিম @ ডিব্বা হালিম (৫০) যৌথভাবে তাদের ঘরের পিছনে চাষ করা ০১(এক)টি গাঁজার গাছ যা উচ্চতায় অনুমান ৪ ফিট এবং তাদের ঘরের ভিতর হতে ০৩ টি ৫০০ রূপি মুল্যমানের ইন্ডিয়ান রূপি, ০৩ টি ১০০ রূপি মুল্যমানের ইন্ডিয়ান রুপি, ০৯টি ৫০ রূপি মুল্যমানের ইন্ডিয়ান রূপি, ১৪ টি ২০ রূপি মুল্যমানের ইন্ডিয়ান রূপি, ১৭টি ১০ রূপি মুল্যমানের ইন্ডিয়ান রুপি, ১১টি ৫ রূপি মুল্যমানের ইন্ডিয়ান রূপি, ১ রূপি মূল্য মানের ৩৩০ টি কয়েন, ২ রূপি মূল্য মানের ২২৫ টি কয়েন, ৫ রূপি মূল্য মানের ২০০ টি কয়েন, ১০ রূপি মূল্য মানের ৮০টি কয়েন, ২০ রূপি মূল্য মানের ১৭৭ টি কয়েন, ২৫ রূপি মূল্য মানের ১৭৭ টি কয়েন, ৫০ রূপি মূল্য মানের ১৭৭ টি কয়েন, 100 লেখা KUWAIT মুদ্রার কয়েন ২০ টি, FIVE PIAS PRES JORDAN মুদ্রার কয়েন ০৯ টি, ONE RUPEE PAKISTAN মুদ্রার কয়েন ৭০ টি, 10 PAISA মুদ্রার কয়েন ২৪ টি, HALF RUPEE PAKISTAN মুদ্রার কয়েন ১০ টি, ONE CENT AMERICA মুদ্রার কয়েন ৫৮ টি, KUARTER DOLLAR মুদ্রার কয়েন ০৪ টি, 1 TURK LIRASI মুদ্রার কয়েন ০৮ টি, 50 SENT MALAYASIA মুদ্রার কয়েন ১৪ টি, 20 SENT MALAYASIA মুদ্রার কয়েন ১১ টি, 10 SENT MALAYASIA মুদ্রার কয়েন ০৯ টি, 100 BAHRAIN মুদ্রার কয়েন ৩০ টি, ARAB EMIRATES1 দিরহাম মুদ্রার কয়েন ৩০ টি, ARAB EMIRATES2 দিরহাম মুদ্রার কয়েন ০৫ টি, ONE RIYAL SAUDI মুদ্রার কয়েন ৬০ টি, TWO RIYAL SAUDI মুদ্রার কয়েন ১০ টি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






