নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গিরিধারায় বিস্ফোরণে দগ্ধ কালাম মারা গেছেন, স্ত্রী-সন্তানরাও ‘আশঙ্কাজনক’

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে জমা গ্যাসের বিস্ফোরণে দগ্ধের একদিন পর সবজি বিক্রেতা মো. কালাম মারা গেছেন।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

৩৫ বছর বয়সি কালামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল বলে জানান এ চিকিৎসক।

একই হাসপাতালে তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০) চিকিৎসাধীন রয়েছেন। সায়মার শরীরের ৬০ শতাংশ, মুন্নার ৩০, কথার ৫২ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়েছে।

রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণে কালাম-সায়মা দম্পতি ও তাদের তিন শিশু সন্তান দগ্ধ হন। সবজি বিক্রেতা কালাম ওই বাড়িতে ভাড়া থাকতেন।

পরে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদেরকে ‘আশঙ্কাজনক’ অবস্থায় হাসাপতালে আনা হয় বলে জানিয়েছিলেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >