নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ মাদক কারবারি গ্রেপ্তার বন্দরে ইয়াবা ও গাঁজাসহ

বন্দর প্রতিনিধি: বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৬৪ পুড়িয়া গাঁজা ও ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার বাবুপাড়া এলাকার নিরঞ্জন সরকারের ছেলে গাঁজা ব্যবসায়ী রিংকু সরকার (২৬) ও একই থানার কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার আলী আকবর মিয়ার ছেলে ইয়াবা কারবারি জুম্মান মাদবর (২৫)।

পৃথক স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে  সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৪(৪)২৬ ও ৩৫(৪)২৬। ধৃতদের বৃহস্পতিবার (২৩ শে এপ্রিল) দুপুরে উল্লেখ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (২২ শে এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বন্দর বিএম স্কুলের প্রাইমারী শাখা রাস্তার উপরে ও একই দিন রাত ১০টায় একই থানার কদম রসুল কলেজ গেইটের সামনে পাঁকা রাস্তার উপরে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >