নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৭

বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর উপজেলার  দশদোনা  এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে আরিফ হোসেন (৪৮)  একই উপজেলার পশ্চিম হাজীপুর এলাকার আমিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন (২৫) ও  একই এলাকার মজিবর রহমানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জীবন (২৬)।


এ ছাড়াও সন্দেহ জনক আসামীরা হলো বন্দর থানার দত্তবাড়ী এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে মনির (৩৫) একই থানার দাঁশেরগাও তাওলাদ মিয়ার ছেলে লিটর (৩৮) একই থানার স্বল্পরর চক এলাকার রাহিম মিয়ার ছেলে আকাশ (২৭) ও বন্দর চিতাশাল মৃত হেসেন আলী মিয়ার ছেলে ইমরান হোসেন পিয়াস (৩৫)।


ধৃতদের ৭ জনের মধ্যে ৩ জনকে বিভিন্ন ওয়ারেন্টে ও অপর আটককৃত ৪ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২২শে এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >