বন্দরে রাতের আঁধারে এক কৃষকের শতাধিক ফলজ ও সবজী গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা । গত সোমবার (৬ এপ্রিল) রাতে
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কাজীপাড়া এলাকার আক্তার হোসেন র্দীঘ দিন ধরে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এর ধারাবাহিকতা কৃষক আক্তার হোসেন তার বাড়ির পাশে জনৈক নেছার উদ্দিনের কাছ থেকে কিছু জমি ভাড়া নিয়ে সেখানে তিনি বিভিন্ন ফলজ ও বিভিন্ন প্রকার সবজী চাষ করে।
প্রত্যেকটি গাছেই সবজীতে পরিপূর্ণ। গত সোমবার রাতের অাঁধারে কে বা কারা বিভিন্ন প্রকার ফলজ সবজী গাছ কেটে ফেলে।
এ ব্যাপার ক্ষতিগ্রস্থ কৃষক আক্তার হোসেন গনমাধ্যমকে জানান, কিছুদিন পূর্বে ভাড়াকৃত ফসলী জাগায় এলাকার কিছু লোকজন মাঠ বানিয়ে ফুটবল খেলতে চেয়েছিলো। তাতে আমি অনুমতি দেইনি। রাগে ক্ষোভে তারা এ নিকৃষ্ট কাজ করতে পারে বলে ধারনা করছি। আমি অনেক কষ্ট করে ও দীর্ঘ সময় ধরে গাছগুলো লাগিয়ে পরিচর্চা করে ছিলাম। এখন ফলন দিচ্ছিল। এতে প্রায় ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে। দূর্বিত্তরা গভীর রাতে সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে আক্তার হোসেনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তূতি চলছে।



