নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে
পা ফসকে পড়ে নিখোঁজ হওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর জয়কৃষ্ণ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার ডাইলপট্টির একটি দোকানে চাকরি করতেন এবং বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাতে ট্রলার থেকে নামার সময় পা ফসকে জয়কৃষ্ণ নদীতে পড়ে যান। স্থানীয়রা তখনই উদ্ধারচেষ্টা চালালেও তাকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার অভিযান শুরু করে, তবে ব্যর্থ হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়। পরে বেলা সোয়া ১০টার দিকে নদীর লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট এলাকা থেকে জয়কৃষ্ণের মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >