নারায়ণগঞ্জ ।
,

বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, নারায়ণগঞ্জ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনার মদন উপজেলার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে কামরুল হাসান (২৯) এবং বন্দরের ধামগড় ইউনিয়নের গোকুলদাসেরবাগ এলাকার বাসিন্দা মাসুক ভূঁইয়ার ছেলে মো. মিজানুর রহমান (২৭)।

এসআরবি-১১-এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে গোকুলদাসবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাঁজাসহ ওই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১-এর দাবি, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এসআরবি-১১ জানায়,গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >