নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের কৃতী সন্তান জান্নাতুল ফেরদৌস লিজা কুমিল্লা মেডিক্যাল কলেজ থেকে ২০২৬ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জান্নাতুল ফেরদৌস লিজার বাবা মো. লুৎফর রহমান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রণ বিভাগ) হিসেবে কর্মরত। তার মা জোসনা রহমান। ঝাউচর, মেঘনা নিউটাউন, সোনারগাঁ, নারায়ণগঞ্জের এই কৃতী পরিবারের বড় মেয়ে লিজা ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখেছেন।
তিনি মেরিট ইন্টারন্যাশনাল স্কুল থেকে পঞ্চম শ্রেণি, এসআর থেকে এসএসসি এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে ২০২০-২১ শিক্ষাবর্ষে কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শুরু করেন।
লিজার ছোট বোন সাবিকুননাহার ফারহানাও মেধাবী শিক্ষার্থী। সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা মেডিক্যাল কলেজে কে-৮৩ ব্যাচে ভর্তির সুযোগ পেয়ে বর্তমানে প্রথম বর্ষে অধ্যয়নরত।
জান্নাতুল ফেরদৌস লিজা ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান। এ জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থী, যেন একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারেন।





