নারায়ণগঞ্জ ।
,

বন্দর থানা পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রাজীব হোসেন তালুকদার-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সোমবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—

  • মো. শাহাদাত হোসেন সুমন (২৫), পিতা: মৃত শাহাবউদ্দিন, সাং- দক্ষিণ লক্ষণখোলা, বন্দর, নারায়ণগঞ্জ।
  • সোহেল ওরফে জাকির ওরফে গাজী (৪৫), পিতা: মৃত আব্দুস সামাদ, সাং- নবীগঞ্জ (নুরবাগ), বন্দর, নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকায় শাহাদাত হোসেন সুমনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর পিসিপিআর (PCPR) যাচাই করে দেখা যায়, দুই আসামির বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ নতুন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >