নারায়ণগঞ্জ ।
,

বন্দর থানার অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মামুন ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে।

অভিযানে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর কবরস্থান সংলগ্ন আন্দিরপাড় এলাকায় কাওসার ফার্মেসির সামনে রাস্তার ওপর থেকে মো. রাকিব হাসান (২২) ও আইনের সহিত সংঘাতে জড়িত এক কিশোর (১৭)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর (PCPR) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >