নারায়ণগঞ্জ ।
,

বন্দরে সন্ত্রাসী হামলায় গার্মেন্টস কর্মী আরমান কাজী জখম টাকা ও মোবাইল লুট

বন্দর প্রতিনিধি: বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে আরমান কাজী (৩০) নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করারা অভিযোগ পাওয়া গেছে  প্রতিপক্ষ সন্ত্রাসী জাহারুল হকসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে । ওই সময় হামলাকারিরা আহতের কাছ থেকে ভাতিজি  বিয়ের নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ও ১টি রিডমি ব্রান্ডের স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতকে মারাত্মক কাটা জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করে।


জখমপ্রাপ্ত যুবক আরমান কাজী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার কাইয়ুম গাজী ছেলে।  হামলাকারি সন্ত্রাসী জাহারুল হক একই এলাকার মোতাহার আলী ছেলে। এ ব্যাপারে আহতের সমন্দী আব্দুর রহিম বাদী হয়ে হামলাকারি জাহারুল হকসহ ৪ জনকে আসামী করে শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের  কান্দিপাড়া ব্রীজের সামনে এ ঘটনাটি ঘটে।


অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার  কাইয়ুম  কাজী দিনমজুর ছেলে আরমান কাজী সাথে একই এলাকার মোতাহার আলীর ছেলে জাহারুল হকের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দিনমজুর আরমান কাজী তার শ্বশুড়  বাসা থেকে ভাতিজির বিয়ের নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পায়ে হেটে রওনা দিয়ে বন্দর উপজেলার কান্দিপাড়া ব্রিজ সংলগ্ন তার নিজ বসত বাড়িতে প্রবেশ করার সময় ওই সময় উৎপেতে থাকা সন্ত্রাসী জাহারুল হকসহ অজ্ঞাত নামা ২/৩ জন মিলে দিন মজুর আরমান কাজীকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি ভাবে কুপিয়ে উল্লেখিত টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  এ রির্পোট লেখা পর্যন্ত আহত আরমান কাজী অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >