বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রাথমিক সদস্য থাকা সত্ত্বেও সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে স্থানীয় অপর একটি প্রেসক্লাবে পদ গ্রহণের অভিযোগে সাজিদ হোসেন কিবরিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম ইসলাম যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ হোসেন কিবরিয়ার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ থেকে বন্দর উপজেলা প্রেসক্লাবের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ আরও জানান, বহিষ্কারের পরও যদি তিনি বন্দর উপজেলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা অনিয়ম করার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।




