বন্দর প্রতিনিধি: বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর বাবুপাড়া এলাকার মৃত কালু মুন্সির ছেলে পারভেজ হোসেন ((৪৫) একই থানার মদনপুর এলাকার মৃত ওমর চাঁন মিয়ার ছেলে আমানউল্লাহ (৫২) একই থানার বন্দর ঝাউতলা এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে শাহ আলম (৪৫) একই থানার বৈরাগীপাড়া পাতাকাটা এলাকার মজিবর মিয়ার ছেলে সোহেল (৪৩) দড়ি সোনাকান্দা এলাকার টুক্কু মিয়ার ছেলে রবিউল (৫০) ও বন্দর আমিন আবাসিক এলাকার দুদু ভূঁইয়ার ছেলে মাসুম (৪৫)। ধৃতদের বুধবার (২২ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।#




