নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন এর প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দাপাড়া এলাকায় বিশেষ
অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় ডাকাত দলের সদস্য ১। মোঃ নূর নবী (৩৮), পিতা- মৃত ইউনুস, মাত-রোকেয়া, সাং- পশ্চিম চরমন্ডল, থানা- সদর, জেলা- লক্ষীপুর, এ/পি সাং- কান্দাপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ; ২। আঙ্গুর মিয়া (৫০), পিতা- অহেদ আলী, মাতা- মৃত আশক বানু, সাং- অষ্টগ্রাম, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ, এ/পি সাং- মিজমিজি কান্দাপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’দের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দাপাড়া সাকিনস্থ জনৈক শাকিল মিয়ার অটো গ্যারেজ হতে নগদ ৩,৫০০/- ষ(তিন হাজার পাঁচশত) টাকা এবং ১। বিভিন্ন কোম্পানীর বিভিন্ন রংয়ের পুরাতন ব্যবহার যোগ্য ইজিবাইক, মিশুক, অট রিক্সার ৭০ (সত্তর) পিস ব্যাটারী
যার প্রত্যেকটি ১২ ভোল্ট সর্বমোট মূল্য অনুমান ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা, ২। একটি সাদা রংয়ের সিসি ক্যামেরার সংরক্ষণের
পুরাতন হার্ডডিক্স যার গায়ে ইংরেজিতে HIKVISION লেখা আছে যার মূল্য অনুমান ৩,০০০/- (তিন হাজার) টাকা উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার এফআইআর নং-১৯, তারিখ- ০৯ জুলাই, ২০২৬, ধারা- 395/397/412 The Penal Code, 1860 রুজু থাকায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





