নারায়ণগঞ্জ ।
,

বন্দর বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানার বউ বাজার (দত্তবাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে বউ বাজার ১নং গলির একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মোঃ আনোয়ার হোসেন (৪৮) ও মোঃ সিরাজ (৩৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বন্দর থানার দত্তবাড়ী বউ বাজার এলাকার বাসিন্দা এবং সিরাজের স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হলেও তিনি বন্দর এলাকার ঝাউতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-১৭, তারিখ: ৮ জুলাই ২০২৬) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >