নারায়ণগঞ্জ ।
,

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে আটক- ৭

বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো বন্দর উপজেলার পদুঘরস্থ ওলাক এলাকার জব্বার মিয়ার ছেলে জলিল (৩৫) একই উপজেলার কুশিয়ারা এলাকার বাচ্চু মিয়ার ছেলে মহসিন (৪২) বারপাড়া এলাকার আবুল কালাম মিয়ার ছেলে জসিম (৩২) দক্ষিন কুচরিত্র এলাকার মৃত ইয়াকুব আলী সিফাতস(৩১) মুছাপুর এলাকার নাজমুল হকের ছেলে রিয়াদ (৩২) বাজুরবাগ এলাকার মৃত ধনু মিয়ার ছেলে শাহাজালাল (৪২) ও মুছাপুর এলাকার শহর আলী মিয়ার ছেলে সোহেল রানা (৩৩)।


আটককৃতদের বৃহস্পতিবার (২লা জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার  (১লা জুলাি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >