নারায়ণগঞ্জ । সোমবার
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৫

বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর স্বল্পেরচক এলাকার মকবুল প্রামনিকের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবু সাঈদ (৪৪) একই থানার পূর্ব কেওঢালা এলাকার মৃত ঈমান উদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব খান (৩২)  একই থানার মদনপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকার জাকারিয়া মিয়ার ছেলে রুমান (৩৮) ও একই থানার রামনগর এলাকার মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শান্ত (৩৫)। ধৃতদের সোমবার (২২ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (২১ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >