নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে পারিবারিক কলহের জের স্বামী হাতে স্ত্রী খুন

বন্দর প্রতিনিধি: বন্দরে পারিবারিক কলহের জের ধরে  সাথী আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামী বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) বিকেল সোয়া ৪টা থেকে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ঝাউতলাস্থ জনৈক ইব্রাহিম মিয়ার ভাড়াটিয়া বাড়ী  ৩য় তলার একটি ফ্লাটে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ সাথী আক্তার  সিদ্ধিরগঞ্জ থানার আদমজিনগর রোডস্থ শিমলপাড়া বিহারী কলোনি এলাকার রাজু মিয়ার মেয়ে।


পলাতক ঘাতক স্বামী জনী একই থানার একই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ঝাউতলাস্থ জনৈক ইব্রাহিম মিয়ার ভাড়াটিয়া বাড়ী  ৩য় তলার একটি ফ্লাটে বসবাস করে আসছিল । হত্যাকান্ডের পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। 

এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা বন্দর থানার উপ পরিদর্শক  রাজিউর রহমান গণমাধ্যমকে জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ৮টায় আমিসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ উদ্ধার  করি। হত্যাকান্ডের কারন তাৎক্ষণিক ভাবে কিছু জানা সম্ভব হয়নি । হত্যকান্ডের কারন জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য সংশ্লিষ্ট মর্গে প্রেরণ কর হয়েছে। ঘাতক স্বামী জনিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >