নারায়ণগঞ্জ । বুধবার
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক

বন্দর প্রতিনিধি: বন্দরে  চোর ও ছিনতাইকারী সন্দেহে ৪ যুবককে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হলো বন্দর থানার সালেহনগর এলাকার বাবুল সরদারের ছেলে সবুজ হোসেন (২০) একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে শাকিল (২২) ও একই এলাকার আলী আকবর মিয়ার ছেলে মেহেদী (২০) ও বকুলতলা এলাকার মৃত লিটন চন্দ্র সাহার ছেলে ঝন্টু চন্দ্র সাহা (৩২)। আটককৃতদের মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত সোমবার (১৫ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >