নারায়ণগঞ্জ । বুধবার
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে পৃথক জিআর মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার (ক্যাপ পরা ছবিটি সাঁজাপ্রাপ্তের

বন্দর প্রতিনিধি: বন্দরে পৃথক  জিআর মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মানিক (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মানিক বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার হানিফ মিয়ার ছেলে। ধৃতকে উল্লেখিত পৃথক ওয়ারেন্টে মঙ্গলবার (১৬  জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১৬ জুন) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা গেছে,বন্দর থানার উপ পরিদর্শক মামুন ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার নয়ানগর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানার দায়েরকৃত ৩০(৭)১৭ নং মামলার ৬ মাসের সাঁজা ও একই থানার অপর দায়েরকৃত ৫৫(৪)১০ নং মামলার দেড় বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >