বন্দর প্রতিনিধি: বন্দরে মহাসড়ক দিয়ে যাতায়েতরত একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের আইলেন্ডের সাথে ধাক্কা লেগে ট্রাকটির আংশিক ক্ষতিসাধন হয়েছে । তবে এ ঘটনায় কোন প্রানহানীর খবর পাওয়া না গেলেও ট্রাক চালক ও হেলপার মারাত্মক ভাবে আহত হয়। র্দূঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় ও পথচারীরা সহায়তায় আহতদের উদ্ধার করে মদনপুর বারাকাহ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ চট্রগ্রাম মহাসড়কের উপরে এ র্দূঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষদৃশিরা জানায়, শুক্রবার সকালে ঢাকা মেট্রো ট, ১২-৪৬৯২ নাম্বারের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইলেন্ডের সাথে ধাক্কা লেগে ট্রাকের কেবিন থেতলে গিয়ে আংশিক ক্ষতিসাধন হয়। র্দূঘটনার পর ধামগড় ফাঁড়ি ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে মদনপুরে একটি স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়







