নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে আকিজ সিমেন্ট কোম্পানী সিমেন্ট ও চাকা চুরি মামলায় চালক গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি:  বন্দরে আকিজ সিমেন্ট কোম্পানীর ২০ বস্তা সিমেন্ট ও ২টি নতুন  চাকা চুরি ঘটনায় জড়িত থাকার অপরাধ  ট্রাক চালক ফিরোজ মাহামুদ (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত  ফিরোজ মাহামুদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি আলমডাঙ্গা এলাকার বিল্লাল মন্ডল মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে  নবীগঞ্জ কদম রসুল আকিজ সিমেন্ট কোম্পানিতে ট্রাক চালক হিসেবে কর্মরত রয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে উল্লেখিত প্রতিষ্ঠানের লজিষ্টিক অফিসার ওয়াজেদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ধৃত চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৪৭(৪)২৬। ধৃতকে উল্লেখিত মামলায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল)   সকাল সাড়ে ৯টায় পর থেকে যে কোন সময়ে এ চুরি ঘটনা ঘটে।

মামলার তথ্যসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি আলমডাঙ্গা এলাকার বিল্লাল মন্ডলের ছেলে ফিরোজ মাহামুদ  দীর্ঘ ১ বছর যাবত বন্দর থানার নবীগঞ্জস্থ আকিজ সিমেন্ট কোম্পানীতে ট্রাক চালক হিসেবে কাজ করে আসছে। এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উল্লেখিত ট্রাক চালক বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল সংলগ্ন আকিজ সিমেন্ট কোম্পানী থেকে ঢাকা মেট্রো ঊ ১৪-২৬৭৯ নাম্বার ট্রাকযোগে ২৭০ বস্তা সিমেন্ট যার মূল্য ১লাখ ৪৮ হাজার ৫০০ টাকার মালামাল নিয়ে লক্ষীপুর ডিলারের কাছে পৌছে দেওয়ার উদ্দেশ্য রওনা হয়। পরে উল্লেখিত চালক ২৭০ বস্তা সিমেন্টের মধ্যে ২৫০ বস্তা সিমেন্ট বুঝিয়ে দিয়ে বাকি ২০ বস্তা সিমেন্ট যার মূল্য ১০ হাজার টাকা ও উল্লেখিত ট্রাকের ২টি নতুন চাকা যার মূল্য ৭০ হাজার টাকা  পথের মধ্যে যে কোন স্থানে বিক্রি করে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতিসাধন করে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >