নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে তেল সংকটে ফেরি চলাচল বন্ধ

পুরানো ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জ্বালানি তেল সংকটের কারণে বিশনন্দী ফেরিঘাটের ফেরি বন্ধ রয়েছে। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটটি বন্ধ করে দেয়া হয়।

বিশনন্দী ফেরিঘাটের কর্তৃপক্ষ জানান, জ্বালানি তেল সংকটের কারণে আপাতত ফেরি বন্ধ রয়েছে। ফেরি সচলের জন্য চেষ্টা চলছে। এদিকে ফেরী বন্ধ হয়ে যাওয়ায় আড়াইহাজার টু ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নদীর দুই পাড়েই যানবাহনের লম্বা সারি দেখা গেছে।

আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুর রহমান জানান, আমরা খোঁজ নিচ্ছি। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >