নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আড়াইহাজারের বাসিন্দা, সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর দুইটায় আড়াইহাজার উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব এবং ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার নাঈমা নুসরাত জিনিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিভা কল্যাণ ট্রাস্টের সভাপতি ডা. মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিভা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান।
আয়োজকেরা জানান, কুইজ প্রতিযোগিতার পাশাপাশি সম্প্রতি সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া আড়াইহাজারের তরুণদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং সরকারি চাকরিতে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের উৎসাহ দেওয়াই ছিল আয়োজনের উদ্দেশ্য।
প্রতিভা কল্যাণ ট্রাস্টের [ব্যাচ: ৯/১১] আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য করুন




