নারায়ণগঞ্জ । সোমবার
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ড ফুটবল টুর্নামেন্ট কাপ

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন। এতে মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন। 

অপরদিকে কুতুবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম চাষাড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন। এতে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চাষাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়  বালক দলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এসময় বিজয়ীরা সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের কাছ থেকে গোল্ড কাপ গ্রহণ করেন। 

এ সময় এসিল্যান্ড আসাদুজ্জামান নূর সহ ক্রিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >