নারায়ণগঞ্জ । শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজী ও শ্রমিক হয়রানি বন্ধে জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যক্রম স্থগিত

সংগঠনের নাম ভেঙ্গে বাস চালকদের নিকট চাঁদাবাজী ও শ্রমিক হয়রানি অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বাস-
মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং ঢাকা-৩৮১০) এর সকল প্রকার কার্যক্রম স্থগিত করে বিভাগীয়
শ্রমদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট আবেদন চিঠি দেয়া হয়েছে। একই সাথে
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় দেয়ারে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানানো
হয়েছে।


জানা গেছে, জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং ঢাকা- ৩৮১০) এর সভাপতি মোঃ আবু
তাহের ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা ভান্ডারী স্বাক্ষরিত চিঠি তিনটি দপ্তরে দেয়া হয়েছে।
এতে জানা যায়, জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং ঢাকা- ৩৮১০) সংগঠনটি বাংলাদেশ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি অসুস্থ হওয়ায়
সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এই সুযোগে তথাকথিত অ-শ্রমিক একটি কুচক্রীমহল নামে-বেনামে
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনকি মেট্রো হল বাসষ্ট্যান্ড
ও চাষাড়া হতে দূরপাল্লার বাস চালকদের নিকট ও অন্যান্য জায়গায় চাঁদাবাজি করছে বলতে শোনা যাচ্ছে।
যেহেতু সংগঠনটির সভাপতি মোঃ আবু তাহের অসুস্থ্যতায় ভুগছে বিধায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত
মোতাবেক নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল প্রকার কার্যক্রম আপাতত স্থগিত
করা হলো।

যদি সংগঠনের নামে কোন তথাকথিত অ-শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে কোন জায়গায় চাঁদাবাজি
ও শ্রমিক হয়রানী করে এবং সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় দেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ
ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >