নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আসছেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জে আসছেন।

তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। কাঁচপুর বালু মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ এক বিবৃতিতে বলেন, নির্বাচনী এই জনসভা সফল করতে দলীয় সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >