নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

“সময় নারায়ণগঞ্জ” এর কার্যালয়ে বিশিষ্ট আইনজীবী মশিউর রহমান শাহীন এর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল “সময় নারায়ণগঞ্জ” এর প্রধান কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জেলার দুই বিশিষ্ট আইনজীবী নেতা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পোর্টালের প্রকাশক সহিদুল ইসলাম সহিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি সৈয়দ মশিউর রহমান শাহীন (এপিপি) এবং সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাসুম (এপিপি)।

সৌজন্য সাক্ষাতের সময় তারা নারায়ণগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং স্থানীয় প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি গণমাধ্যম বিশেষ করে অনলাইন নিউজ পোর্টালের জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ও সাংবাদিকতার নৈতিকতা নিয়েও আলোচনা হয়।

পোর্টালের প্রকাশক সহিদুল ইসলাম সহিদ অতিথিদের স্বাগত জানান এবং বলেন, সময় নারায়ণগঞ্জ শুরু থেকেই নিরপেক্ষ সংবাদ পরিবেশনকে অঙ্গীকার হিসেবে ধরে রেখেছে। আপনাদের মত অভিজ্ঞ আইনজীবীরা নিয়মিত পরামর্শ দিলে আমরা আরও সমৃদ্ধ হবো। সত্য প্রকাশে সদা জাগ্রত “সময় নারায়ণগঞ্জ” সময়ের সঙ্গী হয়ে সব সময় সকলের পাশে থাকবে।

এদিকে সৈয়দ মশিউর রহমান শাহীন (এপিপি) গণমাধ্যমের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে যে কোনো সময়ে সাংবাদিকদের পাশে থাকবে আইনজীবী সমাজ। বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে নারায়ণগঞ্জের গড ফাদার শামীম ওসমান বন্ধ করে দেয় সময় উপযোগী নারায়ণগঞ্জের মাদক,অপরাধ, অপকর্ম এবং সন্ত্রাসীদের বিভেষিকা “সময় নারায়ণগঞ্জ” পোর্টাল। সেই অন্ধকার সময়কে কাটিয়ে উঠে “সময় নারায়ণগঞ্জ” আবারো পুনরায় কার্যক্রম চালু করায় আমি অত্যন্ত খুশি। সাহসী পদক্ষেপ গ্রহণ এবং নারায়ণগঞ্জের সত্য সংবাদ প্রকাশে “সময় নারায়ণগঞ্জ” পরিবারকে আমি সাধুবাদ জানাই।

সাক্ষাৎ শেষে অতিথিরা কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং পোর্টালের সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সৌজন্য সাক্ষাতকে ঘিরে সময় নারায়ণগঞ্জ কার্যালয়ে উষ্ণ পরিবেশের পাশাপাশি গণমাধ্যম এবং আইনজীবী সমাজের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >