নারায়ণগঞ্জ ।
,

‘পিপিএম-সেবা’ পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা)’ পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের বুকে সম্মানজনক ‘পিপিএম-সেবা’ পদক পরিয়ে দেন।

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় স্বীকৃতি তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষতা, সাহসিকতা, সততা ও দায়িত্বশীলতার অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদানের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত হয়েছেন।

পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা ও নেতৃত্বের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিও এই পদকের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের এই অর্জনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর এই গৌরবময় অর্জনকে অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা মনে করছেন, পুলিশ সুপারের এই রাষ্ট্রীয় স্বীকৃতি জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও নিষ্ঠা, দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

‘পিপিএম-সেবা’ পদকে ভূষিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য গৌরবের একটি মাইলফলক হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >