নারায়ণগঞ্জ ।
,

লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্যোগে বর্ণাঢ্য গীতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের দেওভোগস্থ শ্রী শ্রী রাজলক্ষ্মী-নারায়ণ আখড়ায় লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্যোগে দিনব্যাপী গীতা আবৃত্তি ও পাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, নৃত্য, সংগীত, অভিভাবকদের উলুধ্বনি, শঙ্খধ্বনি ও বালিশ খেলা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী পদবী সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিজন কান্তি ধর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী তপন ঘোষ, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর কুমার রায়সহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী বিজন কান্তি ধর বলেন, “শিশু-কিশোরদের নৈতিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে গীতা শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং আগামী প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম দেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে হবে।”

প্রধান বক্তা শিখন সরকার শিপন বলেন, “গীতা শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, শৃঙ্খলা ও মানবতার পথে পরিচালিত করে। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ সৃষ্টি করায় লোকনাথ গীতা শিক্ষালয় প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

সঞ্চালন করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সহসভাপতি তিলোত্তমা দাস বলেন, “শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সম্পৃক্ত করে এমন আয়োজন পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। শিশুদের প্রতিভা বিকাশে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। আজকের এই আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।”

দিনব্যাপী আয়োজনে গীতা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, নৃত্য ও সংগীত পরিবেশনার পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণে উলুধ্বনি, শঙ্খধ্বনি ও বালিশ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। ছোট-বড় সকল অংশগ্রহণকারীর জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

বাংলাদেশ গীতা পরিষদের সভাপতি শ্রী প্রদীপ সরকার সার্বিক তত্বাবধানে মনোমুগ্ধকর এই আয়োজন অনুষ্ঠিত হয়। সুশিল দাস সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর পূজা পরিষদ। সহ সভাপতি সাংবাদিক উত্তম সাহা। যুগ্ম সম্পাদক শংকর কুমার রায়। সহ পূজা উদযাপন পরিষদের অনান্য নেতৃবৃন্দ। বিচারক মন্ডলি শ্রী গোবিন্দ লাল সরকার।। বিপাশা সাহা ,দীপা দাস।
সুমি সাহা, তাদেরকে সার্বিক সহযোগিতা করেন তিলোত্তমা দাস।

অনুষ্ঠান শেষে অতিথিরা লোকনাথ গীতা শিক্ষালয়ের এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >