নারায়ণগঞ্জ ।
,

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের কর্মশালা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত।
(২৮) জুলাই শুক্রবার নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে সকাল ৮:৩০ ঘটিকায় শুরু হয়ে ১২:৩০ টা পর্যন্ত এই কর্মশালায় বাছাইকৃত প্রায় ৬০ জন কর্মী ব্যাক রিপোর্ট সহ অংশগ্রহণ করেন।


শুরুতে পবিত্র কুরানের দারস পরিবেশ করেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল কাইয়ুম।
কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক নুরুল আমিন।

মহানগর সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন মুন্নার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহ সভাপতি মোশাররফ হোসাইন, সহ সভাপতি মুন্সি মো: আব্দুল্লাহ ফাইসূল, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন,ট্রেড সম্পাদক এরশাদ খান, প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >