বন্দর প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী বন্দরে ওসমান পরিবারের দোসর জাপা নেতা চাঁন মিয়া (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৮টায় বন্দর ১নং খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত জাপা নেতা চাঁন মিয়া বন্দর থানার খাঁনবাড়ীস্থ মৃত হাজী সুবেদ আলীর ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সত্যতা স্বিকার করে জানান ঢাকা যাত্রাবাড়ী থানার বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় চাঁন মিয়াকে আটক করা হয়েছে। ত এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত জাপা নেতা চাঁন মিয়া থানা হাজতে আটক রয়েছে।







