নারায়ণগঞ্জ । রবিবার
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের চর সৈয়দপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

‎নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জের মনির মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরার ডগাই এলাকায় বসবাস করতেন। ফ্রিজের ওয়েস্টেজ মালামাল ডেলিভারি দিতে এসে দুর্ঘটনার শিকার হন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যায়।

‎‎ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই কাজলের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎নারায়ণগঞ্জ সদর থানার ওসি সাজেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পলাতক ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >