নারায়ণগঞ্জ । শনিবার
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ঈদে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের মহড়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জে সচেতনতামূলক নৌ-মহড়া আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় লঞ্চ দুর্ঘটনা ঘটলে যাত্রীরা কীভাবে আত্মরক্ষা করবেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা কীভাবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন, সে বিষয়ে প্রদর্শনী ও ব্রিফিং দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী বহন রোধ এবং যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ মহড়ার আয়োজন করা হয়েছে। তিনি জানান, যেকোনো দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করাও এই মহড়ার অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের সদস্যরা যেন দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য বাস্তবমুখী প্রশিক্ষণ ও পরিকল্পনার অংশ হিসেবে এ মহড়া পরিচালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >