০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলার ‘খ সার্কেল’-এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব দীপংকর ঘোষ। তিনি ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা।
এর আগে তিনি মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলায়।
যোগদান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বন্দর ও সোনারগাঁও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
নতুন এই কর্মকর্তার যোগদানে বন্দর ও সোনারগাঁও এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।








