নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৩

বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার  ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার তাজপুর এলাকার মৃত নিরঞ্জন চন্দ্র দাসের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাবুল চন্দ্র দাস (৫০) একই থানার মুরাদপুর এলাকার তোতা মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মিজানুর রহমান (৩৫) ও বন্দর এলাকার মৃত হাসান আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাকিল (৩২)।

ধৃতদের সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (২৬ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >