বন্দর প্রতিনিধি : বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতায় চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে সাধারন ভূমিহীনরা। এমন কথা জানিয়েছে সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে আরো জানিয়েছে, ভূমিদৎসুদের অব্যহত হুমকি দামকি কারনে ভূমির প্রকৃত মালিকগন চরম মানবেতর জীবন যাপন করছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কলাগাছিয়া ইউনিয়নের কতিপয় বিএনপি নেতা আনোয়ার ও নারী ভূমিদৎসু আকলিমা ওরফে কবিতা বেপরোয়া হয়ে উঠেছে। উল্লেখিত ভূমিদৎসুদের কবল থেকে রেহাই পাওয়ার জন্য ভুক্তভোগী মেহেদী হাসান বাদী হয়ে বিজ্ঞ এক্সিকিউটটিভ ম্যাজিষ্ট্রট আদালত নারায়ণগঞ্জ পিটিশন মামলা নং- ১৮৮/২০২৬।
এ ছাড়াও উল্লেখিত ভূমিদৎসুদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌজদারি ও দেওয়ানী মামলা রয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, গত ৪ নভেম্বর শহরের ৬ নং মীরজুমলা রোড এলাকার মতি লাল ঘোষের ছেলে মিন্টু ঘোষের নিকট থেকে বন্দর থানার দীঘলদী মৌজাস্থিত সিএস ও এসএ ২৪৭ আরএস ৩৬০ নং দাগের ৪ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে ভোগ দখলে নিয়জিত আছে বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান।
এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় হাজরাদী চাঁনপুর এলাকার মৃত আব্দুল হাই মিযার ছেলে নব্য বিএনপি নেতা আনোয়ার হোসেন ও লেডি সন্ত্রাসী কবিতাসহ অজ্ঞাত নামা ৫/৭ জন ভূমিদৎসু বিজ্ঞ আদালতের চলমান ফৌজদারি ও দেওয়ানী মামলা উপেক্ষা করে ব্যবসায়ী মেহেদী হাসানের ক্রয়কৃত সম্পত্তি উপর জোর পূর্বক অবৈধ স্থাপনা নির্মান করে উক্ত সম্পত্তি দখল করার পাঁয়তারা চালাচ্ছে। জায়গার প্রকৃত মালিককে জায়গায় না আসার জন্য একের পর এক হুমকি দামকি অব্যহত রেখেছে।
ভূমিদৎসু আনোয়ার হোসেন ও কবিতা গংএর কবল থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ও সহরকারি ভূমি কমিশনারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার





