নারায়ণগঞ্জ । বুধবার
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর উপজেলায় নিজ অফিসে কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বন্দর উপজেলায় নিজস্ব অফিসের কার্যক্রম শুরু করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন অফিস কার্যক্রম চালু করেন।

এদিন থেকেই স্থানীয় জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সেবা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে তিনি অফিসে বসেন বলে জানা গেছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এমপি আবুল কালাম বলেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রাখার মাধ্যমে এলাকার উন্নয়ন কাজ আরও সহজ ও কার্যকর হবে। নিয়মিতভাবে অফিসে উপস্থিত থেকে স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখবো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >