নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে টি-আরসি নিয়োগের দ্বিতীয় দিনে মাঠ পর্যায়ের পরীক্ষা

সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রার্থীদের যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার (পিইটি) বিভিন্ন ধাপ পরিচালিত হয়। এতে ২০০ মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা সম্পূর্ণ সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি পুলিশ পরিদর্শন-২ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক নিশাত এ্যঞ্জেলা’র উপস্থিতিতে পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করা হয়। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

নিয়োগ কর্তৃপক্ষ জানায়, নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতা ভিত্তিক করার লক্ষ্যে কঠোর শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

২৩ এপ্রিল তারিখে দ্বিতীয় দিনের উত্তীর্ণ প্রার্থীদের জন্য শারীরিক সক্ষমতা পরীক্ষার (পিইটি) পরবর্তী ধাপ হিসেবে ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >