নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে টিআরসি নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

জানা যায়, আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম।

তিনি নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা কীভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে ডেমোনস্ট্রেশন ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >